চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’য় শাকিবের আলোচিত লুকের নেপথ্যে সবুজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৯, জুন ২০২৩
বিনোদন
A A

সিনেমায় লুক নিয়ে মাতামাতি দেখা যায়। তবে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিতে ৮০ বছরের বৃদ্ধ লুকটি নিয়ে রেকর্ড পরিমাণ মাতামাতি দেখা গেল। ঈদের দিন মুক্তি পাওয়া এ ছবির লুকটি সর্বমহলের মানুষদের নজরে এসেছে। তবে লুকটি তৈরির নেপথ্যে কাজ করছেন মেকাপ আর্টিস্ট সবুজ খান!

প্রায় ২০ বছর ধরে মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন সবুজ। তার আরেকটি পরিচয়, তিনি শাকিব খানের ব্যক্তিগত মেকাপ ম্যান! ‘প্রিয়তমা’য় প্রায় একমাস ধরে সবুজ এই লুক তৈরির পেছনে কাজ করেছেন। মুম্বাইয়ের নামকরা মেকাপ আর্টিস্টদের সঙ্গে পরামর্শ করে লুকটি এনেছেন তিনি।

সবুজ বলেন, এই লুকটি তৈরিতে সবচেয়ে সময় দিতে হয়েছে মেকাপ উপকরণ সংগ্রহ করতে। কারণ বাংলাদেশে এই ধরনের কাজ হয় না। এ জন্য ইন্ডিয়া থেকে খুঁজে খুঁজে উপকরণ বের করতে হয়েছে। উন্নত মানের মেকাপই আমাদের দেশে পাওয়াই যায় না! যেখানে এমন প্রস্থেটিক মেকাপ ও এর ডাইসগুলো পাওয়া দুষ্কর! এর আগে আসলে এমন গল্প ও লুক ডিম্যান্ড করেনি বিধায় এমন মেকাপ করা হয়নি। শাকিব ভাইয়ের চেহারায় ৮০ বছর লুক আনার জন্য পরিচালক হিমেল আশরাফ ভাইও ভেবেছেন। শাকিব ভাইও চেয়েছেন কাজটি ভালো হোক এজন্য সহযোগিতা করেছেন।

‘আগে কোনো পরিচালকই মেকাপ আর্টিস্ট হিসেবে আমাকে বলেনি যে এমন একটি লুক চাই। কিন্তু হিমেল ভাই এটা চেয়েছেন এবং এই লুক গল্পেও আছে। ইন্ডিয়াতে মেকাপ আর্টিস্টদের সঙ্গে পরামর্শ করে লুক আনা হয়। কিন্তু আমাদের দেশে হয় না। যেটা হয়েছে এবার ‘প্রিয়তমা’র মাধ্যমে।’

সবুজ জানান, তিনি শাকিব খানের মেকাপ করতে দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করছেন। এর আগে শাকিব খানের শিকারী, নবাব, নাকাব, ভাইজান, অন্তরাত্মা, পাসওয়ার্ড, বসগিরি, মেন্টাল ছবিগুলোতেও মেকাপ আলোচনায় ছিল। সবুজ বলেন, সবগুলো কাজ আমার হাতে করা। আমি এগুলো করে শাকিব ভাইকে দেখাতাম। উনি পছন্দ করতেন। অনেকেই বলে ইন্ডিয়ানরা শাকিব খানের গেটাপ চেইঞ্জ করছে। কিন্তু আসলে ওগুলো আমার করা। এই কাজগুলো যথাযথ সম্মান আমি শাকিব ভাইয়ের কাছ থেকে পাই। কারণ তিনি সবকিছু নিয়ে ভাবেন। মেকাপ আর্টিস্ট হিসেবে আমাকে সম্মান দেন।

Reneta

সবুজ বলেন, আমি কখনও চাইনি আমাকে নিয়ে আলোচনা হোক। কিন্তু এবার ৮০ বছরের লুকটি প্রকাশ হওয়ার পর থেকে সবচেয়ে বেশী প্রশংসা এসেছে। সিনেমায় মেকাপম্যানও যে একটা ফ্যাক্ট সেটা প্রিয়তমা’র এই লুক ছেড়ে আমাদের দেশে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।

কিন্তু অনেকেই বলছেন শাকিব খানের এই লুকটি মেকাপের নেপথ্যে অন্য কেউ? সবুজ বলেন, এটা আমিও শুনেছি। কিছু মানুষ বলছে বাংলাদেশের কেউ এমন কাজ করতে পারবে না। আমি মনে করি এভাবে বলে আমাদের দেশকে ছোট করা হয়। আমরা কেন পারবো না? আমাদের এমন মেকাপ উপকরণ এনে দেয়া হোক। লুক সেট করতে টাইম দেয়া হোক। আমরা এমন কাজ আরও করতে পারবো। আমি ১৭ বছর ধরে শাকিব ভাইয়ের সঙ্গে আছি। তার মতো সুপারস্টারের সঙ্গে কাজ করি অনেকেই হিংসা করে এগুলো ছড়াচ্ছে। যারা হিংসে করছে তারা করতে থাক আমি আমার কাজ করে যাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়তমাভারতলিড বিনোদনলুকশাকিব খানসবুজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT