চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের প্রভাবশালী ২৯ কর্মকর্তাকে একযোগে বদলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ জনকে রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজনকে বদলি করা হছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান করা হয়েছে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডিএমপির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির ডিবি লালবাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার রবিউল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ডিবি মিরপুরের উপ-কমিশনার মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Reneta

এছাড়া, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপ-কমিশনার মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপর উপ-কমিশনার কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী সারদার পুলিশ সুপার ফারুক আহমেদকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে, ময়মনসিংহ রেঞ্জের সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে।

এসবির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে ডিএমপিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি(সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার সুফিয়ান আহমেদকে ডিএমপিতে, খুলনা পিটিসির উপ-কমিশনার ইসরাইল হাওলাদারকে ডিএমপিতে, বিএমপির উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপিতে, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ডিএমপিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক, মো. শাহরিয়ার আলী ও রওনক জাহানকে ডিএমপিতে, নৌ পুলিশের এসপি মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপিতে, পিবিআই পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপিতে এবং এসবির সুপারনিউমারি অ্যাডিশনাল এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ডিএমপিকে সংযুক্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনপুলিশপুলিশে রদবদল
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT