বিনোদন

মেহজাবীনের সমুদ্র দেখার শখ পূরণ হবে?

নিশো-মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ আসছে ১৬ নভেম্বর, আইস্ক্রিনে

দম্পতি সমুদ্রের শখ পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, একসাথে বসে সমুদ্রের শখের গল্প বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নীল জলের কাব্য’র একটি দৃশ্যে নিশো মেহজাবীন

সমুদ্র দেখার বাসনা, শুধু এই বাসনার ওপর সুখ-দুঃখের গল্প বয়ে গেছে। ছোটপর্দায় জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’-তে এমন গল্পই উঠে আসছে।

কক্সবাজার যাওয়া এবং সমুদ্র দেখার স্বপ্নের এক গল্প নিয়ে এই ওয়েব ফিল্ম। এর মাধ্যমে বহুদিন পর জনপ্রিয় এই জুটি আবার স্ক্রিনে আসছেন।

শিহাব শাহীন পরিচালিত ‘নীল জলের কাব্য’ ওয়েব ফিল্মটি ১৬ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে ৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ‘নীল জলের কাব্য’র ট্রেলার প্রকাশ হয়েছে।

এতে দেখা গেছে মেহজাবীনের নীল জল ছোঁয়ার আকুতি। নানাজনের কাছে কক্সবাজারের গল্প শোনে, গল্পের বুনন হয়। তরুণী বয়সে বায়না ধরলে মা জানান, বিয়ের পর স্বামীর সঙ্গে যেতে! নিশোর সঙ্গে বিয়ের পর সেই সমুদ্র দেখার স্বপ্ন কি শেষ পর্যন্ত পূরণ করতে পারে মেহজাবীন? সেই গল্পই দেখা যাবে এই ওয়েব ফিল্মে!

পরিচালক শিহাব শাহীন বলেন, একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। যখন এটির প্রথম শুটিং শুরু করেছি তখন ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। কাজটি বেশ ভালো হয়েছে। নিশো-মেহজাবীনের আলাদা ভক্ত শ্রেণী আছে। তারাও কাজটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

বিষয়:আইস্ক্রিন আফরান নিশো ওয়েব ফিল্ম কক্সবাজার নীল জলের কাব্য মেহজাবিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…