মনে হয় না প্রথম ম্যাচে এতটা খারাপ খেলেছি: মাহমুদউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।. Channel i News – চ্যানেল আই নিউজ
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টাইগারদের অল্পরানে অলআউটের বিপরীতে ভারত ১২ ওভারের কমে ম্যাচ জিতে নেয়। তারপরও দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ মানতে নারাজ যে দল খারাপ খেলেছে।
দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামবে বাংলাদেশ ও ভারত। খেলা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার লড়াই।
টি-টুয়েন্টি থেকে অবসর ঘোষণার সংবাদ সম্মেলনে ৩৮ বর্ষী রিয়াদ বললেন, ‘গত কয়েকবছর ধরে আমাদের বোলাররা অসাধারণ কাজ করে আসছে। আমার মনে হয় প্রথম ম্যাচে আমরা এতটা খারাপ খেলিনি। একটা খেলা দেখে নিজেদের খেলা নিয়ে সন্দেহ করা ঠিক হবে না। সেটা উচিত হবে না।’
‘আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং জয়ের চেষ্টা করতে হবে। ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিলাম। আমাদের আরও সংগঠিত হতে হবে যেটা আমাদের আরও ভালো করার প্রেরণা যোগাবে।’






