চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাধা দিয়ে লাভ নেই, নির্বাচনে অংশ নেবই: মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নায়িকা মাহিয়া মাহি। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে মাহির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ জানান, এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র অবৈধ করা হয়েছে।

“স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এরমধ্যে তিনজনের সঠিক তথ্য পাওয়া যায়নি।”

মনোনয়ন অবৈধ হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহিয়া মাহি বলেন, প্রতিপক্ষরা চাইবেন যেন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশগ্রহণ না করে। আমার যতো সমর্থক আছেন সবাইকে সাইন নিতে বলেছিলাম। তারা একদিনে সাড়ে পাঁচ হাজার সাইন নিয়েছে। এটা কম কথা নয়। যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছে তাদের বেলায় এই স্বতন্ত্র প্রার্থীর স্বাক্ষর ওপেন হয়ে যাচ্ছে।

মাহিয়া মাহি আরও বলেন, এখানেই শেষ নয়, আমি আপিল করব। এর আগে যতবার কাজ করতে গিয়েছি মানুষের কাছে গিয়েছি ততবারই বাধার সম্মুখীন হয়েছি। পরবর্তীতে সাফল্য পেয়েছি। আমাকে বাধা দিয়ে লাভ নেই। আমার বিশ্বাস আপিল বিভাগ এ বিষয় বিবেচনায় রাখবে এবং ফাইনালি আমি নির্বাচনে অংশ নিব ইনশাল্লাহ।

“অন ক্যামেরায় আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। যতক্ষণ পর্যন্ত লড়াই করার সুযোগ আছে আমি করে যাব।”

Reneta

এর আগে চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে নৌকার টিকেট নিয়ে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন মাহি, কিন্তু দল থেকে তিনি মনোনয়ন পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিয়া মাহিরাজশাহী-১লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT