চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙিন স্বপ্ন মলিন, তবু লড়াইয়ের ঘোষণা মাহির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
মাহির খোলা চিঠি সম্পর্কিত ছবি, যেখানে তিনি ভাবুক মুখে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। আশা করেছিলেন চূড়ান্ত মনোনয়নের!

কিন্তু রবিবার হলো স্বপ্নভঙ্গ। কোনো আসন থেকেই মনোনয়ন দেওয়া হয়নি এই নায়িকাকে। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করার স্বপ্ন মলিন হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন এই নায়িকা।

সিদ্ধান্ত নিয়েছেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

Banglabid

এরইমধ্যে সোমবার দুপুরে মনোনয়নপত্রও কিনেছেন বলে জানা গেছে। এদিন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন তার ভগ্নিপতি জামাল উদ্দিন।

সোমবার রাতেই মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করছেন, তার যৌক্তিকতা তুলে ধরেন এই নায়িকা।

ভিডিও বার্তায় মাহি জানান, আসন্ন নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

Reneta

মাহি জানান, রাজশাহী অঞ্চলের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম মাহিকে ফোন করে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও অংশ নিতে অনুরোধ করছেন! তাদের অনুপ্রেরণায় তিনি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ভিডিও বার্তায়।

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও জয়ের জন্যই সর্বোচ্চ চেষ্টা করবেন মাহি। এমনটা জানিয়ে তিনি বলেন, “আমিতো স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিচ্ছি। যেহেতু নির্বাচন করছি, হারার জন্য তো করছি না। অবশ্যই জয়ী হতে সর্বোচ্চ চেষ্টা করবো।” এসময় মাহি বলেন, “যারা নির্বাচনে অংশ নেয়ার কথা ভেবেছিলেন, কিন্তু এখন করবেন না! তারা কেন ঘরে বসে থাকবেন। আপনারাও চলে আসেন। আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করি। যদি কারো যোগ্যতা থাকে, এবং মানুষের জন্য কিছু করে থাকেন; তাহলে তারও নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ আছে।”

রাজশাহী-১ আসন থেকে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে মাহি বলেন, এই এলাকার মানুষের জন্য আমি অনেক কাজ করেছি। অনেক মানবিক কাজ যেমন করেছি, খেলাধুলার আয়োজন সহ অনেক কিছু করেছি। এখন আমার এলাকার মানুষের বিষয়, তারা যদি আমাকে চায়, তাহলে তো ভোট দিবেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকানির্বাচননৌকামাহিমাহিয়া মাহিলিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহপাঠীকে কম্পাস দিয়ে ১০৮ বার আক্রমণ

পরবর্তী

গাজায় যুদ্ধবিরতি বেড়েছে আরও ২ দিন

পরবর্তী
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন চলাফেরা করছে, যুদ্ধের পর ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতি বেড়েছে আরও ২ দিন

বাংলাদেশের ক্রিকেটাররা ট্রফি গ্রহণের সময় হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে বাংলাদেশ, শাহাদাতের অভিষেক

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT