চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা বললেন ‘বিশুদ্ধ প্রেমের ছবি’, মাহির কাছে আরেকটি ‘পোড়ামন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২২
বিনোদন
A A
দুটি প্রেমিক যুগল একটি স্কুটিতে চেপে প্রেমের মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ অক্টোবর দেশজুড়ে ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

মুক্তি সামনে রেখে সিনেমাটির টিম প্রচারণায় বেশ সরব। তারই অংশ হিসেবে মঙ্গলবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন।

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, এবং মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ।

Banglabid

সিনেমাটি নিয়ে মাহি বলেন, এ সিনেমাতে অনেকগুলো সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি ‘পোড়ামন’ হবে।

আদর আজাদ বলেন, যখন আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি তখনই আমার মজনুর কথা মনে পড়ে। এই সিনেমাটা নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। আপনারা সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন।

পরিচালক মানিক বলেন, এ সিনেমাটি একটি বিশুদ্ধ প্রেমের সিনেমা। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে।

Reneta

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

‘দি অভি কথাচিত্র’ পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা।

গানের সংগীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রী রেবেকা রউফআদর আজাদমানিকমাসুম বাশারমাহিয়া মাহিমিলি বাশারযাও পাখি বলো তারেরাশেদ মামুন অপুলিড বিনোদনসিনেমাসুব্রত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনের ৪ অঞ্চলের সংযুক্তি রুশ পার্লামেন্টে অনুমোদন

পরবর্তী

বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন ধানুশ-ঐশ্বরিয়া?

পরবর্তী
ধানুশ ও ঐশ্বরিয়া একসঙ্গে, বিচ্ছেদ ভুলে নতুন জীবন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন ধানুশ-ঐশ্বরিয়া?

আহত বাংলাদেশি ব্যক্তির পাশে চিকিৎসক ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির ডান পা বিচ্ছিন্ন

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT