চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি, শুটিং ছেড়ে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৩
বিনোদন
A A
2023 mahi-pm

ডিজিটাল সিকিউরিটি আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার হওয়া মাহিয়া মাহি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। শনিবার সকাল ১১ টার দিকে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পুলিশের হাতে গ্রেপ্তার হন।

বর্তমানে এই নায়িকা নয় মাসের অন্তঃসত্ত্বা। এ কারণে গত প্রায় ছয়মাস ধরে মাহিয়া মাহি কোনো সিনেমার শুটিং করছিলেন না। গত আগস্টে মাসে মাহি অভিনীত ‘আশীর্বাদ’ এবং অক্টোবরে ‘যাও পাখি বলো তারে’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

দুটি সিনেমারই পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান মানিক। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মাহি অভিনীত ছবি ‘বুবুজান’। মাতৃত্বকালীন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকায় নতুন কোনো সিনেমা হাতে নেননি মাহি। তবে তার শুটিং সম্পন্ন হয়ে থাকা বদিউল আলম খোকনের পরিচালনায় আরেক ছবি ‘অফিসার’ মুক্তির অপেক্ষায় আছে। ছবির নায়ক ডিএ তায়েব জানান, মাহির পুরো কাজ শেষ। কোরবানির ঈদে মুক্তি পাবে।

‘যাও পাখি বলো তারে’ ছবি মুক্তির আগে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মাহি জানান, তিনি অন্তঃসত্ত্বা, তাই আপাতত সিনেমা থেকে বিরতি নিচ্ছেন।

তবে সিনেমা থেকে দূরে থাকলেও চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে তিনি প্রার্থী হতে দৌড়ঝাঁপ চালান। আওয়ামীলীগ থেকে মনোনয়ন কিনেও নৌকার টিকেট পাননি। তবে বসে থাকেননি, মাতৃত্বকালীন ছুড়ে বেড়িয়েছিলেন চাঁপাই এলাকায়। তখন বলেছিলেন, তিনি আগামীতেও নির্বাচনে অংশ নেবেন।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মাহি বলছিলেন, জানুয়ারিতে উপনির্বাচনে দৌড়াদৌড়িতে শারীরিক ধকল গেছে।

Reneta

”যেহেতু ঘরে নতুন অতিথি আসবে তাই এখন তিনি নিজের যত্ন নিচ্ছিলেন। সেই সঙ্গে পরিবারের সবাই তার বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছেন। ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছেন। নতুন প্রাণের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না।”

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকারকে গ্রেপ্তারের পরপরই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামী মাহির স্বামী রাকিব সরকার পলাতক আছেন। শনিবার দুপুরে গাজীপুর আদালতে নিয়ে মাহিয়া মাহির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মামলাটি করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT