বিনোদন

বাবা-মায়ের মতোই মেধাবী হবে রণবীর-আলিয়ার সন্তান: মহেশ ভাট

রণবীর-আলিয়ার সন্তানদের সঙ্গে মহেশ ভাটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশ ভাটের সঙ্গে রণবীর-আলিয়ার সন্তানদের ছবি, পরিবারে সুখের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কন্যা আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আপ্লুত মহেশ ভাট। বলেছেন, রণবীর-আলিয়ার সন্তান বাবা-মায়ের মতোই অসাধারণ প্রতিভা নিয়ে জন্মাবে।

মহেশ ভাট জানিয়েছেন, নানা হওয়ার খবরে দারুণ খুশি তিনি। হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ পেতে চলেছি জীবনে। নানার দায়িত্ব পালন করতে হবে। পুরো পরিবারের জন্য এটা দারুণ খুশির।’

মহেশ ভাট আরও বলেন, ‘আলিয়া শুরু থেকেই দারুণ সন্তান ছিল। তার মেধা আমাকে বরাবরই মুগ্ধ করেছে। পুরো বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছে আলিয়া। এরপর রণবীরকে বিয়ে করেছে। ছেলেটিকে আমি খুবই ভালোবাসি। খুব ভালো ছেলে। আমি নিশ্চিত তাদের সন্তান হতে যাচ্ছে অসাধারণ মেধাবী, কারণ সে দুজন অসাধারণ মানুষের জেনেটিক্স পেতে চলেছে।’

মহেশ ভাট জানিয়েছেন, আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করার পরপরই তাকে সবাই ‘কুলেস্ট গ্র্যান্ডড্যাডি’ ডাকা শুরু করে দিয়েছে।

সোমবার সকালে খুশির খবরটি জানিয়েছেন আলিয়া। আল্ট্রাসোনোগ্রাফির করার সময়য়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের সন্তান, শিগগির আসছে!’

 

বিষয়:আলিয়া ভাট মহেশ ভাট রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…