বিনোদন

মাহে রমজানে মাসব্যাপী চ্যানেল আইয়ে যতো আয়োজন

মাহে রমজানে মাসব্যাপী চ্যানেল আইয়ে যতো আয়োজন

শুরু হচ্ছে পবিত্র রমজান। এ উপলক্ষে চ্যানেল আইতে থাকছে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। পুরো রমজান মাস জুড়ে দেখা যাবে ইসলাম-এর নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘ইসলাম জানা অজানা’। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন বিকাল ৪টা ৫ মিনিটে।

বিকাল ৪টা ১৫ মিনিটে দেখবেন রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’। শাইখ সিরাজ-এর পরিকল্পনায়, এম কে জামানের পরিচালনায়, এবং মুফতি ফজলুল হক-এর উপস্থাপনায় ইসলাম-এর নানা জানা অজানা বিষয় এবং নিদর্শন নিয়ে প্রামাণ্য ‘প্রতিবেদন কাফেলা’ দেখবেন প্রতিদিন বিকাল ৪টা ২৫ মিনিটে।

কাফেলা প্রচারের পূর্বে প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান রমজানুল মোবারক। বিকাল ৫টা ৩০ মিনিটে কেকা ফেরদৌসীর পরিচালনা ও উপস্থাপনায় রকমারি ইফতার আয়োজন নিয়ে ‘ভিম মনোহর ইফতার’।

রমজান মাসের প্রতি শনিবার রাত ৯টা ৫০ মিনিটে শাইখ সিরাজ-এর পরিকল্পনা ও উপস্থাপনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ আয়োজন। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে দেখবেন ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ।

এছাড়াও থাকছে ইফতার পরবর্তী হামদ ও নাত। এবং সেহরীপূর্ব অনুষ্ঠান খতমে কুরআন।

বিষয়:কেকা ফেরদৌসী চ্যানেল আই টেলিভিশন মাহে রমজান রমজান শাইখ সিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…