চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ মহালয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

আজ শুভ মহালয়া। আজ থেকে দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নের শুরু। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ ‘আনন্দ নিকেতন’। সনাতন ধর্মমতে, দেবীদুর্গা আজ মর্ত্যলোকে পা রাখছেন। হিন্দু শাস্ত্রমতে, চন্ডীপাঠের মাধ্যমে দেবীদুর্গার আবাহনই মহালয়া নামে পরিচিত। আর এর মাধ্যমে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগমনী সুর বেজে উঠবে।

আজ (২ অক্টোবর) বুধবার মহালয়ার দিনে ভোর থেকে পূজামন্ডপগুলোয় চন্ডীপাঠ, পূজার্চনা আর ঢাকের বোলে দুর্গাদেবীকে আহ্বান করা হচ্ছে। মহালয়া উপলক্ষে আজ জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে পূজার্চনা ও অনুষ্ঠান শুরু হয়েছে। কল্পারম্ভ আবাহনে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ঘট স্থাপন, চন্ডীপাঠ, পূজার্চনা, আরাধনা, পূর্বপুরুষদের উদ্দেশে স্মৃতি তর্পণ ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হবে। মহালয়ার পরে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।

বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৪ আশ্বিন (৯ অক্টোবর) বুধবার দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও মহাষষ্ঠি পূজার মাধ্যমে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। ২৫ আশ্বিন (১০ অক্টোবর) বৃহস্পতিবার দুর্গাদেবীর মহাসপ্তমী, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) শুক্রবার মহাষ্টমী, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) শনিবার মহানবমী এবং ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) পূজা হবে। দশমীর দিন পূজা সমাপন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এবার সারা দেশে ৩২ হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হবে ২৫৩টি মন্ডপে। ইতিমধ্যে দুর্গোৎসবের প্রস্তুতি শেষপর্যায়ে। পূজামন্ডপগুলোয় প্রতিমা নির্মাণ, প্যান্ডেল স্থাপনসহ আনুষঙ্গিক কার্যক্রম আরও আগেই শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেবীদুর্গামহালয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ক্যালগেরি বাংলা স্কুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

জুন ২২, ২০২৬

শ্রীমঙ্গ‌লে ২৭ টি নৃ-গোষ্ঠী‌র ‘হার‌মো‌নি ফেস্টিভ্যাল’ শেষ হ‌লো

জুন ২২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা

জুন ২২, ২০২৬

‘ককটেল ২ এর আয় ২ দিনে ৫০ কোটি

জুন ২২, ২০২৬

জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT