বাংলাদেশ

মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার ক্ষণগণনা

মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার ক্ষণগণনা

ছবি: সংগৃহীত

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক, কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে দেশে পালিত হয়েছে মহালয়া। এর মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।

শনিবার (১০ অক্টোবর) মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভোর ৬টায় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণের আয়োজন করা হয়। সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের কর্মসূচি নির্ধারিত ছিল।

মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ছয় দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

বিষয়:দুর্গাপূজা দুর্গাপূজার ক্ষণগণনা দেবীপক্ষ মহালয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…