চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত

শামীম খানশামীম খান
১:৫৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৩
জনপদ, মাগুরা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। এ সময় স্থানীয় গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ তিন জন। ঘটনাস্থল থেকে ৮ গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী গ্রামে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (২৫)। তিনি গাংনী গ্রামের বাদশা মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী ও পাটখালী গ্রামে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মন্টুর ছেলে বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল।

১৫ দিন আগে ভিলেজ পলিটিক্স নামে একটি সংগঠনের ব্যানারে স্থানীয় গাবতলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। এই আনুষ্ঠান ঘিরে স্থানীয়ভাবে বিভক্ত দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্ঠি হয়। চলমান এই বিরোধের জের ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আব্দুর রহমান সমর্থক শহিদুল ইসলাম ও মানিক মোল্লা স্থানীয় বাজার থকে বাড়ি ফেরার পথে পাটখালী তেতুল তলা নামক স্থানে পৌছলে বিপ্লব হোসেনের সমর্থকরা তাদের উপর হামলা চালায়।

বিপ্লব হোসেনের সমর্থক গাংনী গ্রামের আমিরুল ইসলামের ছেলে আম্মানসহ একটি গ্রুপ ধারোলো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে কুপিয়ে জখম করে। এ সময় ঘটনা স্থলেই শহীদুল ইসলামের মৃত্যু হয়।

আহত মানিক মোল্লাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়লে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Reneta

এ সময় গ্রামবাসীর সংঘর্ষের মধ্যে পড়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জব্বারুল ইসলাম জানান, সামাজিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় সদরের গাংনী গ্রামে শহীদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। এসময় মানিক মোল্লা নামে অপর এক যুবক আহত হয়েছে। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে রকিবুল ও মাছুম বিল্লাহ নামে দুই পুলিশ সদস্য আহত হয়।

আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৮ গ্রামবাসীকে আটক করেছে।

পুলিশ সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন ও হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টগাংনীদু’পক্ষের সংঘর্ষপ্রতিপক্ষের হামলামাগুরাযুবক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মামুনুল হককে নিয়ে সংসদে মন্তব্য অনভিপ্রেত, বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে’

জুন ২১, ২০২৬

আবারও বাজে ব্যাটিং বাংলাদেশের, হোয়াইটওয়াশের মুখে

জুন ২১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

জুন ২১, ২০২৬

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

জুন ২১, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT