আন্তর্জাতিক

চীন-তাজিকিস্তান সীমান্তে ভয়াবহ ভূমিকম্প

ভূমিকম্পের সময় সজাগ থাকুন এবং নিরাপদ স্থানে থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ভূমিকম্পের সময় সজাগ থাকার জন্য সতর্কতা সংকেত দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের জিনজিয়াং অঞ্চল এবং তাজিকিস্তান সীমান্তের কাছে আজ স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

চীনের সংবাদ সংস্থা সিসিটিভির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় এলাকায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট, ভূমিকম্পের উৎপত্তিস্থলকে প্রত্যন্ত এবং কম জনবহুল অঞ্চল বলে উল্লেখ করেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

 

 

বিষয়:চীন তাজিকিস্তান ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…