ম্যাগি নুডলসের পরোটা বানিয়ে ভাইরাল ব্লগার

একজন ব্যক্তি ব্রেড পোরোটা তৈরি করছেন এবং অন্যজন চিজের সালাদ প্রস্তুত করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইন্টারনেটে নতুন খাবার উদ্ভাবন এবং খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ভিডিও শেয়ার করছেন অনেকেই। এভাবেই সম্প্রতি ম্যাগি নুডলসের পুর ভরা পরোটা বানিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় এক ব্লগার।
এনডিটিভি জানিয়েছে, ভাইরাল হওয়া এই পরোটার ভিডিওটি তৈরি করেছেন সুকৃত জৈন নামক একজন ব্লগার। তিনি এই খাবারের নাম দিয়েছেন ‘ম্যাগি পরোটা’। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের রিলে শেয়ার করেছিলেন তিনি। ভিডিওটি ৪৩ লাখের বেশি ভিউ এবং প্রায় ৮৯ হাজার লাইক পেয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, প্রথমে একটি ছোট পাত্রে ম্যাগি রান্না করে তারপরে এতে ধনে, পেঁয়াজ, মসলা এবং গ্রেট করা পনির যোগ করে পরোটার জন্য ম্যাগির পুর তৈরি করা হচ্ছে। এরপর পরোটা বেলে এতে পুর ভরে পরোটা চারদিক সিল করে আবার বেলে নেওয়া হচ্ছে। পরে পরোটা সেঁকে নিয়ে দুই পাশে ঘি দিয়ে প্লেটে পরিবেশন করা হচ্ছে।
এমন খাবার দেখে মজার মজার মন্তব্য করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘আটার ভেতর ময়দা’। অপর একজন মন্তব্য করেছেন, ‘ম্যাগি বলছে: আমার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।’






