আন্তর্জাতিক

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মায়েরস্ক

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মায়েরস্ক, বন্দরে কন্টেইনার ও জাহাজের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মায়েরস্ক, বন্দরে কন্টেইনার ও জাহাজের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা অনুযায়ী দুটি লজিস্টিক সাইট বিক্রি করছে ডেনমার্কের শিপিং অ্যান্ড লজিস্টিক গ্রুপ মোলার-মায়েরস্ক।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পোর্ট সিটি নোভোরোসিয়স্কের ইনল্যান্ড ডিপো সাইট এবং সেন্ট পিটার্সবার্গের একটি চিলড অ্যান্ড ফ্রোজেন ওয়্যারহাউজ বিক্রির জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির এখনো সিৎজার ব্র্যান্ডের চারটি টাগবোট বিক্রি করতে হবে যার প্রক্রিয়া চলমান। এগুলো বিক্রি হলে রাশিয়ায় আর কোনো ব্যবসা থাকবে না প্রতিষ্ঠানটির।

গত বছর আগস্টে রাশিয়ার বৃহত্তম কনটেইনার অপারেটর ডেলো গ্রুপের কাছে বড় আকারের শেয়ার বিক্রি করেছিল মায়েরস্ক। একই বছর রাশিয়ার বন্দর অপারেটর গ্লোবাল পোর্টস ইনভেস্টমেন্টসের কাছে ৩০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কারস্টেন কিলডাল বলেন, আমরা আমাদের দুটি লজিস্টিক সাইটের রাশিয়ায় নতুন মালিকানা খুঁজে পেয়ে আনন্দিত। এভাবেই আমরা আমাদের সমস্ত সম্পদ রাশিয়াতেই বিক্রি করার সিদ্ধান্ত বাস্তবায়ন করছি।

বিষয়:রাশিয়া সেন্ট পিটার্সবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…