চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভারেজের জোড়া গোল, মাদ্রিদ ডার্বিতে বিধ্বস্ত রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আলভারেজের জোড়া গোলের পর রিয়াল মাদ্রিদ ডার্বিতে হেরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোড়া করেছেন আলভারেজ

লা লিগায় চলতি মৌসুমে টানা ৬ ম্যাচের সবকটিতে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সপ্তম ম্যাচে এসে ছন্দ হারাল জাভি আলোন্সোর দল। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাদ্রিদের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে রিয়াল। জুলিয়ান আলভারাজের জোড়া গোলে লস ব্লাঙ্কোসদের ৫-২ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।

ঘরের মাঠে আলভারাজের জোড়া গোলের পাশাপাশি জালের দেখা পেয়েছেন রবিন লে নরমান্ড, আলেক্সেন্ডার সরলথ ও অ্যান্টোনিও গ্রিজম্যান। রিয়ালের হয়ে গোল দুটি করেছেন কাইলিয়ান এমবাপে ও আর্দা গুলার।

ম্যাচের ১৪ মিনিটে নরমান্ডের গোলে লিড পায় অ্যাটলেটিকো। ২৫ মিনিটে অবশ্য কাইলিয়ান এমবাপে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। ৩৬ মিনিটে সফরকারীদের লিড এনে দেন গুলার। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান সরলথ। ২-২ সমতায় বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে ফ্রি কিকে গোল করে স্বাগতিকদের ফের লিড এনে দেন আলভারেজ। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। আগের ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আলভারেজ।

এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গ্রিজম্যান অ্যাটলেটিকোর হয়ে পঞ্চম গোলটি করেন। ৫-২ ব্যবধানে জিতে মাঠে সিমিওনে শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআলভারেজএমবাপেমাদ্রিদ ডার্বিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT