চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:২৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে আল-কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসার ১১ বছরে ছাত্র বলাৎকারের মামলায় আলোচিত মাদ্রাসা শিক্ষক ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম।

গ্রেপ্তারকৃত শিক্ষক উয়ালিউল্লাহ পাবনার চাটমোহরের ধানবিলা গ্রামে মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে।

রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে অভিযুক্ত যৌন নির্যাতনের বিষয়টি শিকার করেছেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক উয়ালিউল্লাহকে আটক করতে পুলিশ তৎপরতা চালায়। তবে বার বার স্থান পরিবর্তন করায় তাকে আটক করতে বেগ পেতে হয় পুলিশের।

স্থানীয়দের বরাতে জানা যায়, আল-কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসার শিক্ষক ওয়ালি উল্লাহ গভীর রাতে ঘুমন্ত শিশুদের নানা অজুহাতে তার কক্ষে নিয়ে যেতেন। নির্যাতনের শিকার শিশুটিকেও একাধিকবার তার কক্ষে ডেকে নিয়ে নানা যৌন নিপীড়ন মূলক কাজে বাধ্য করেন। গত ২৪ জুলাই শিশুকে যৌন নির্যাতন করেন ওয়ালী উল্লাহ।

Reneta

‘‘বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে তা প্রকাশ্যে চলে আসে। জামিয়া আরফান আলী মহিলা মাদ্রাসার পরিচালক ও ইসলামী আন্দোলন ভূঞাপুর উপজেলার সভাপতির মুফতি আসাদুজ্জামান শামীমের নেতৃত্বে এক একটি প্রভাবশালী মহল সালিসি বৈঠক করেন। বৈঠকে মোটা অঙ্কের টাকার বিনিময় এবং পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তারা একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুক্তভোগীর অভিভাবকের স্বাক্ষর নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়। এমনকি, ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মব সৃষ্টি করে শায়েস্তার হুমকি দেয় এই প্রভাবশালী মহল।’’

যেহেতু অপরাধটি সালিশযোগ্য অপরাধ নয় তাই সালিসি বৈঠকে কেউ জড়িত থাকলে তা তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবার ও এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র বলাৎকারটাঙ্গাইলমাদ্রাসা শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬

হাইতির বিপক্ষে ব্রাজিল একাদশে থাকছেন কারা?

জুন ১৯, ২০২৬

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT