ফেনীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আনোয়ার হোসেন (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার ৯ জুন দুপুরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার একই গ্রামের জলার বাড়ির নুর করিমের ছেলে এবং উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
নিহতের পিতা নুর করিম জানান, দুপুরে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর আমার সঙ্গে উত্তর কাশিমপুর গ্রামের খালের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে ঘাস কাঁটা শেষে বাড়ি ফিরছিল আনোয়ার। এসময় আকস্মিক বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলে আমরা সামনেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলের আশপাশের লোকজন এগিয়ে এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর কথা তিনি শুনেছেন।








