কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মাইক্রোবাস চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত মাদ্রাসা শিক্ষক, ঘটনাস্থলে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মাওলানা সামছুল হক (৫৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  ৪ নভেম্বর সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রোবাস ও এর চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিষয়:মাদ্রাসা শিক্ষক মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…