চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাঈদ পান্থসাঈদ পান্থ
৪:৩৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
অপরাধ, জনপদ, বরিশাল
A A

বরিশাল নগরীতে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে রাব্বি শিকদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত দেড় টার দিকে ফকিরবাড়ি রোডের ডাক্তার তানভীরুল ইসলাম ওয়ালির বাসা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটককৃত রাব্বি শিকদার নগরীর দক্ষিণ জাগুয়া এলাকার আশরাফ আলীর ছেলে এবং সদর রোডস্থ ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালের ডাক্তার তানভিরুল ইসলাম ওয়ালীর সহযোগী।

থানা পুলিশ জানিয়েছে, আগামী ১০ ও ১১ নভেম্বর পশ্চিম কাউনিয়া আব্দুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই মাহফিলের চাঁদা উত্তোলনের জন্য রাত সাড়ে ৯ টার দিকে ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালে যান দুই ছাত্র। এ সময় চাঁদা দেয়ার কথা বলে রাব্বি শিকদার এক ছাত্রকে জোরপূর্বক বলৎকার করে। পরে অন্য ছাত্রকে বলৎকারের চেষ্টা চালালে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে আসামি পালিয়ে যায়। পরে রাতে অভিযান চালিয়ে ডাক্তার তানভিরুল ইসলাম ওয়ালির বাসা থেকে রাব্বিকে আটক করা হয়। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক জহিরুল ইসলাম সিদ্দিকী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ওই ছাত্রকে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণবরিশালমাত্রাসা ছাত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT