চাঁদপুর

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

Many people gathered on the roadside after a tragic train accident in Chattogram. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর  মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের ছায়াবানী রেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তায়েবা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী এবং বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় তায়েবা অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সাথে থাকা পরিচয়পত্র উদ্ধার করে তার নাম-পরিচয় নিশ্চিত করে।

বিষয়:চাঁদপুর ট্রেনে কাটা পড়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…