চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫

রুমী সাঈদরুমী সাঈদ
৫:২৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ থেকে সৌদি আরবে রপ্তানি হচ্ছে প্রায় ২৭৮.০৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য সামগ্রী। এ সব রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, বেকারি, জুস, পাট ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী।

২০২৫ সালে সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশী পণ্যের রপ্তানিকে আরো গতিশীল করার লক্ষ্যে এককভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেইড ইন বাংলাদেশ এক্সপো।

সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। এটিকে কাজে লাগাতে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী সৌদি আরবের জেদ্দাস্থ রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশি পণ্যের একক মেলার আয়োজন করা হয়েছে।

মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫ নামের মেলায় রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ, দ্বিপাক্ষীয় বাণিজ্য জোরদার এবং জিসিসিআই মার্কেট বিশেষ করে সৌদি নেটওয়ার্কিং সহজতর করার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করেছে গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন জিসিসিআই বাংলাদেশ এর চেয়ারম্যান লিটন আহমেদ ও জিসিসিআই এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও আফতাব বিন তমিজ ।

গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান লিটন আহমেদ বলেন, সৌদি আরব ও জিসিসিআই বাজারে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ, সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার জন্য আমন্ত্রণসহ দুই দেশের সংস্কৃতি ও নানা বিষয়ে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫।

Reneta

এই মেলা সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ ব্যবসাকে তাদের উৎকর্ষ প্রদর্শন এবং অর্থপূর্ণ অংশীদারি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠিতব্য এ প্রদর্শনী পারস্পরিক সমঝোতা আরো বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সপো ২০২৫মেড ইন বাংলাদেশসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT