চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ম্যাচের সিরিজে ছয় ওপেনার, ব্যাখ্যা নেই লিটনের কাছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর জুটি কারা বাঁধবেন, ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছয় ওপেনার দেখে তা নিয়ে দ্বিধায় পড়ার কথা। 

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি উত্তর। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস অপেক্ষা করতে বললেন, ‘আর একটা দিন অপেক্ষা করেন, কালই জেনে যাবেন।’

চোট কাটিয়ে বিশ্বকাপের আগের সিরিজেই দলে ফিরেছেন তামিম ইকবাল। লিটনের সঙ্গী হতে পারেন সাবেক ওয়ানডে অধিনায়ক। সেক্ষেত্রে তৃতীয় ব্যাকআপ ওপেনার হিসেবে অপেক্ষায় থাকতে হতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। নাজমুল হোসেন শান্ত চোটের কারণে ছিটকে যাওয়ায় তিন নম্বর পজিশনের জন্য লড়াই করতে হতে পারে এনামুল হক বিজয় ও জাকির হাসানকে।

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তামিম এবং দীর্ঘ অফ ফর্মের কারণে মাহমুদউল্লাহ দলের বাইরে ছিলেন।

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। সাকিবের অনুপুস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন। এশিয়া কাপে অংশ নেয়া ব্যাটার নাঈম শেখ, আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী দল থেকে বাদ পড়েছেন।

ট্যাগ: ওয়ানডে সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশমাহমুদউল্লাহলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেকহামের অজানা অধ্যায় জানা যাবে ৪ অক্টোবর!

পরবর্তী

অনিল-শেহনাজদের সিনেমার উদ্বোধনী শো’তে শুভ

পরবর্তী
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা রঙিন পোশাকে নাচছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিল-শেহনাজদের সিনেমার উদ্বোধনী শো'তে শুভ

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ছবি, পুলিশ ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT