চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ টি-টুয়েন্টিতে খেলবেন লিটন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নেপিয়ারে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের জয়ে অনন্য অবদান রেখেছিলেন লিটন দাস। জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচটিতে চোট পেয়েছিলেন টাইগার ওপেনার। যে কারণে খেলতে পারেননি সিরিজের দ্বিতীয় ম্যাচ। এমনকি তৃতীয় ম্যাচেও অনিশ্চিত লিটনের দলে থাকা।

রোববার মাউন্ট মঙ্গানুইতে শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর ৬টায় গড়াবে লড়াই। ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনের লিটন দাসের বিষয়ে টাইগার ব্যাটার তাওহীদ হৃদয় বলেছেন, এখনও জানেন না তার ইনজুরির আপডেট।

‘দাদা ভালো একটা ফ্লোতে ছিল, এখন ইনজুরি তো কারোর হাতে নেই। জানি না এখনো উনার আপডেট। এটা ফিজিও কোচরাই ভালো বলতে পারবে। যদি সে আমাদের ,লে নাও থাকে, আমাদের যা আছে তা নিয়েই খেলতে হবে। আশা করি যে টি-টুয়েন্টি খেলা ২-৩ জনের খেলা। আমাদের ২-৩ জন ব্যাটার যদি ভালো শুরু করে দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা এটা কাভার করে নেবো।’

এর আগে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে নেমে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন দাস। দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়লেও ম্যাচে দৌড়ে রান নিতে গিয়ে ডাইভ দেন লিটন। এ সময় তার পায়ে সমস্যা দেখা দেয়। ফিজিও মাঠে গিয়ে খানিক শুশ্রূষা করার পর আবারো ব্যাটিং শুরু করেন এ উইকেটরক্ষক ব্যাটার।

মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে পায়ে পাওয়া সেই চোটের কারণেই লিটন খেলতে পারেনি। তার পরিবর্তে খেলেছেন শামীম হোসেন পাটোয়ারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিনিউজিল্যান্ডবাংলাদেশমাউন্ট মঙ্গানুইলিটনলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT