টি-টুয়েন্টিতে অর্ন্তবর্তীকালীন অধিনায়ক হয়ে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারলেও টি-টুয়েন্টিতে ভালো শুরু হল সফরকারীদের। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন খেলোয়াড়দের থেকে আক্রমণাত্মক ক্রিকেট আশা করেছিলেন।
ম্যাচের পর লিটন বলেন, ‘আমরা আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখেছিলাম, আমি যেভাবে ভেবেছিলাম পিচ সেভাবে আচরণ করেনি। আমরা যখন ব্যাটিং শুরু করলাম মনে হল যে এটা খুব ভালো উইকেট নয়। আমরা ভাবছিলাম ১৫০-১৬০ ভাল স্কোর হবে।’
‘আমরা জানতাম আমাদের যে বোলার আছে তাদের নিয়ে এ স্কোরে আমরা লড়াই করতে পারব। আমি চেয়েছিলাম তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। এ সময় তারা তাদের বৈশিষ্ট্য দেখিয়েছে এবং এ মুহুর্তে সত্যিই ভাল ক্রিকেট খেলছে। এটা বেশ লম্বা সফর। প্রথম টি-টোয়েন্টি জিতে ভালো শুরু হয়েছে। অন্য ম্যাচে ভালো খেললে সিরিজ জিততে পারব।’
ব্যাটে-বলে দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ডানহাতি স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে ২৬ রানের পর বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ৭ রানে জয়ের ম্যাচে সেরার পুরস্কারও উঠেছে মেহেদীর হাতে।







