চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো গান দর্শকদের সিনেমা হলে টেনে নিয়ে যায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৯, জুন ২০২৫
বিনোদন
A A
স্মার্ট ব্যক্তির হাসিমুখে ছবি, বাইরের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছরে পরাণ, তুফান, তাণ্ডবসহ যতগুলো সুপারহিট সিনেমা দর্শকরা পেয়েছেন, এমন বেশ কিছু সিনেমার গান জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা ছিল। ‘গান হিট তো সিনেমা হিট’ এমন ধারণার সঙ্গে সময়ের জনপ্রিয় এই গীতিকারও পুরোপুরিভাবে একমত।

বহু সিনেমার দর্শকপ্রিয় সব গান লেখার অভিজ্ঞতা থেকে গীতিকার জীবন জানান, ভালো গান দর্শকদের সিনেমা হলে টেনে নিয়ে যায়।

গান সিনেমা হিটের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এ বিষয়ে গীতিকার জীবন বললেন, সিনেমার দৈর্ঘ্য দুই ঘণ্টার বেশি বা আড়াই ঘণ্টার কাছাকাছি হলেও একটি গান হয় দুই, তিন বা চার মিনিটের। সিনেমার আগে যদি দর্শক গান দেখে মুগ্ধ হয়, তাহলে সে ধারণা করতে পারে সিনেমাটি কেমন হবে! আর সেই গানের কোনো লাইন যদি মানুষ পছন্দ করে ফেলে, তবে সে গুনগুণ করতে গাইতে থাকে, বারবার করে সেই গান শুনতে থাকে।

Banglabid

রবিউল ইসলাম জীবন বলেন, সিনেমার রিলিজের আগে দর্শক গানকে আপন করে নেয়ার ফলে সেই গানের টানে সিনেমা হলে যায়। আসলে ভালো গান দর্শকদের সিনেমা হলে টেনে নিয়ে যায়। গানের শক্তি অনেক বড়। গান যত বেশি হিট হয়, সিনেমার জন্য ততই ভালো হয়।

২০০৬ সালের ডিসেম্বরে জীবনের লেখা আসিফ আকবরের ‘হৃদয়ে রক্তক্ষরণ’ অ্যালবামে ‘ভাড়াটিয়া চাই’ শিরোনামে প্রথম প্রকাশিত হয়। সেখানে ‘ভালোবাসি বলে’ আরও একটি গান ছিল তার। এরপর দেশের প্রথমসারির প্রায় সব শিল্পী জীবনের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

চলচ্চিত্রেও জীবনের লেখা অসংখ্য সুপারহিট গান রয়েছে। গেল ঈদুল আযহাতে মুক্তি প্রাপ্ত ছয় সিনেমার মধ্যে পাঁচটিতে গান লিখেছেন জীবন।

Reneta

তার আগের ঈদে ‘কন্যা’ নামে আরেকটি গান লিখেছিলেন জীবন। সেটিও দর্শক পছন্দ করেন। সিনেমার বাইরে মিউজিক ভিডিও বা অডিওর জন্য লেখা জীবনের লেখা অধিকাংশ গানই হিট! ২০২২ সালে পরাণ সিনেমায় ‘ধীরে ধীরে’ গানের কারণে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন।

এ কারণে অনেকেই বলে থাকেন, গীতিকার হিসেবে রবিউল ইসলাম জীবন অনেক ভাগ্যবান! সত্যি কি তাই? উত্তরে রবিউল ইসলাম জীবন বলেন, গীতিকার হিসেবে আমি ভাগ্যবান সত্য, তবে আমি অনেক পরিশ্রমী। শুরু থেকে এখনও পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমি এই কাজটাকে ভীষণ ভালোবাসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গীতিকাররবিউল ইসলাম জীবনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT