চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানি’র বোন বেণি!

সাদের মিনি সিরিজ ‘অ্যানি’-তে ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর ফার্স্ট রানারআপ নাযাহ নাওয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

নতুন পরিচয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন লাক্স সুপারস্টার-২০২৫-এর ফার্স্ট রানারআপ নাযাহ নাওয়ার বিনতে নুরুল। আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত মিনি সিরিজ ‘অ্যানি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিরিজটিতে নাযাহকে দেখা যাবে মূল চরিত্রে অভিনয় করা নাজিফা তুষির বোন ‘বেণি’ চরিত্রে।

লাক্স সুপারস্টার-২০২৫-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়া পাঁচ প্রতিযোগীর একজন ছিলেন পাবনার নাযাহ নাওয়ার। জমকালো গ্র্যান্ড ফিনালেতে তিনি ফার্স্ট রানারআপ নির্বাচিত হন। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো তার অভিনয়জীবনের নতুন অধ্যায়!

Banglabid

জানা গেছে, লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনেক আগেই ‘অ্যানি’র শুটিং শেষ করেছিলেন নাযাহ। অর্থাৎ সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে পরিচিতি পাওয়ার আগেই অভিনয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন তিনি। এবার দর্শকদের সামনে সেই অভিনয়ের সুযোগ তৈরি হয়েছে।

‘অ্যানি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। তার বোন বেণি চরিত্রে নাযাহ নাওয়ারকে দেখা যাবে। ফলে সিরিজটিতে দুই অভিনেত্রীর সম্পর্ক ও পর্দার রসায়নও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে ‘অ্যানি’। গত ৯ জুন জার্মানির কোলন শহরে মর্যাদাপূর্ণ ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ সিরিজটির বিশ্ব প্রিমিয়ার হয়। ‘Women in Series’ বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাসও গড়েছে এটি। বিশেষায়িত এই আন্তর্জাতিক সিরিজ উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হয়েছে ‘অ্যানি’র মাধ্যমে।

Reneta

আন্তর্জাতিক উৎসবের পর এবার দেশের দর্শকদের সামনে আসতে যাচ্ছে সিরিজটি। ‘অ্যানি’ শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

সিরিজটির নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এর আগে ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে ‘রেহানা মরিয়ম নূর’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জায়গা করে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস তৈরি করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিআবদুল্লাহ মোহাম্মদ সাদলাক্স সুপারস্টারলাক্স সুপারস্টার ২০২৫লিড বিনোদনসাদসেকেন্ড রানারআপ
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT