চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“ভালো পড়ালেখা করলেও জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম”

লাক্স সুপারস্টার হওয়ার পর বর্ণিতার আবেগঘন প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার-২০২৫-এর মুকুট জয়ের পরপরই আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন বিজয়ী বিদুষী বর্ণিতা। চ্যানেল আই অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের দীর্ঘদিনের না-পাওয়া স্বপ্ন পূরণের গল্প তুলে ধরেন তিনি।

বর্ণিতা জানান, জীবনের এই মুহূর্তটি তার জন্য ছিল ভীষণ চাপের। তার ভাষ্য, “আমার জন্য আজকের এই দিনটা অনেক বেশি মানসিক চাপের ছিল। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি আমি এখনো পুরোপুরি ফিল করতে পারছি না। মনে হচ্ছে এটা কি সত্যি? আসলে আমি এই তাৎক্ষণিক অনুভূতি বলে বোঝাতে পারবো না?”

নিজের ব্যক্তিগত জীবনের এক অনন্য অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। জানালেন, পড়াশোনায় ভালো হলেও কখনো প্রথম হওয়ার স্বাদ পাননি।

এ বিষয়ে বর্ণিতা বলেন, “আআমি সব সময় পড়ালেখা ভালো রেজাল্ট করার চেষ্টা করেছি। কিন্তু জীবনে কখনো প্রথম হতে পারেনি।সব সময় দ্বিতীয় অথবা তৃতীয় হয়েছি। জীবনের সব সময় ইচ্ছা ছিল কোথাও না কোথাও প্রথম হতে চাই। সত্যিই আজ আমি এই মঞ্চে প্রথম হতে পেরেছি। ” কথাগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ণিতা।

জয়ের ট্রফিটিকে শুধুমাত্র পুরস্কার হিসেবে নয়, বরং বড় একটি দায়িত্ব হিসেবে দেখছেন তিনি। বর্ণিতা বলেন, “যে ট্রফিটা আমার হাতে উঠেছে সেটা শুধুই ট্রফি না, এটা অনেক বড় রেস্পন্সিবিলি। সবার ভালোবাসা ও সাপোর্টে আমি আজ এতদূর এসেছি। মানুষের এই ভালোবাসার মর্যাদা যেন আমি আগামীতে রাখতে পারি এবং বহুদূর যেতে পারি সেটাই মন থেকে চাইবো। সবাই আমার দোয়া করবেন।”

এসময় তিনি কৃতজ্ঞতা জানান প্রতিযোগিতার বিচারক ও নির্মাতা রায়হান রাফী-এর প্রতি। তার ভাষায়, “রাফী স্যার শুরু থেকে আমাদের মেন্টর হিসেবে ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সিনেমা বড় পর্দায় দেখেছি দর্শক হিসেবে। ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।”

Reneta

ট্রফি, বিলাসবহুল গাড়িসহ শিহাব শাহীনের ওয়েব কন্টেন্টেও কাজ করার সুযোগ পাচ্ছেন বর্ণিতা। তবে এরমধ্যে অন্যতম চমক হিসেবে থাকছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফীর পরিচালনায় আগামিতে একটি সিনেমাতেও অভিনয়ের সুযোগ পাচ্ছেন সদ্যজয়ী এই লাক্স সুপারস্টার।

এ বিষয়ে বর্ণিতা বলেন,“রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে আমি কাজের সুযোগ পাবো, এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।”

সবশেষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নবমুকুটজয়ী এই তারকা। বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরও ভালো কিছু করতে পারি।”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদুষী বর্ণিতালাক্স সুপারস্টারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT