চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় জমকালো আয়োজনে বসে এবারের আসর। সাত বছর পর ফিরে আসা এই জমকালো আয়োজন ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা!

লাক্স সুপারস্টার-২০২৫ নির্বাচিত হলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। তার বাবা সাংবাদিক মেহবুব আলম বর্ণ।

বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত বিদ্যা সিনহা মিম।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তারকাখচিত এই গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারা। চূড়ান্ত পর্বে লড়াইয়ে অংশ নেন পাঁচ প্রতিযোগী। বর্ণিতা ছাড়াও ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

এই পাঁচজনের মধ্য থেকেই এবারের সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন বর্ণিতা। তার হাতে তুলে দেয়া হয় সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি। সেই সাথে বিলাসবহুল একটি গাড়িও বুঝিয়ে দেয়া হয়।

এছাড়া সেকেন্ড রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং ফার্স্ট রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

Reneta

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের আয়োজনকে আধুনিক ও সময়োপযোগী করে সাজানো হয়েছে। শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল সেন্স এবং কনটেন্ট তৈরির সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর বলেন,“লাক্স সুপারস্টারের সঙ্গে চ্যানেল আই এর এই প্ল্যাটফর্ম পেয়ে যারা সেই ২০০৫ সাল থেকে বেরিয়েছিলেন তারা চলচ্চিত্র, নাটক ওটিটি-তে শীর্ষ অবস্থান পৌঁছে গেছে। তারা প্রত্যেকে সত্যিকারের সুপারস্টার।”

প্রতিযোগিতার শুরু থেকেই অংশগ্রহণকারীদের গ্রুমিং ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন গুণী অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত বর্তমান সময়ের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

প্রসঙ্গত, লক্ষাধিক আবেদন থেকে বাছাইয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর সেরা দশ এবং সেখান থেকে চূড়ান্ত পাঁচে জায়গা করে নেন এই প্রতিযোগীরা।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই, আইস্ক্রিনসহ চ্যানেল আইয়ের সব ডিজিটাল প্লাটফর্মে।

 

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজয়া আহসানরাফীলাক্স সুপারস্টারলাক্স সুপারস্টার ২০২৫লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

জুন ১০, ২০২৬

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT