বিনোদন

লাভলুর ৮৩ পর্বের ‘আপন মানুষ’

নাটকীয় দৃশ্যে লাভলু ও তার প্রেমিকা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্যে লাভলু ও তার প্রেমিকা গভীর কথোপকথনে ব্যস্ত, পেছনে সবুজ গাছের পাতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সালাহউদ্দিন লাভলু মানেই দারুণ গল্প। বিশেষ করে তার নির্মিত প্রায় সব ধারাবাহিকই হিট করেছে টেলিভিশনে। আবারও এই নির্মাতা নতুন ধারাবাহিক নিয়ে আসছেন চ্যানেল আইয়ে। নতুন ধারাবাহিকটির নাম ‘আপন মানুষ’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, লাভলু পরিচালিত ‘আপন মানুষ’ হতে যাচ্ছে ৮৩ পর্বের নাটক।

লাভলু জানান, ‘আপন মানুষ’ নিছক একটি প্রেমের নাটক নয়, মায়া আর মুনাফার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। এটি রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম।

দুই নারী একে অপরের সাথে কথা বলছেন, একটি গাছের নিচে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ এ ধারাবাহিকে ফুটে ওঠেছে যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি ভরপুর কমেডি ও চোখের ভেতর সব খোয়ানোর গল্প। ‘আপন মানুষ’ প্রেমে প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প, আপন মানুষ খুঁজে পাওয়ার গল্প। জানান পরিচালক।

‘আপন মানুষ’-এ অভিনয় করেছেন সফল খান, মারিয়া শাওন, রকি খান, শাহেদ শাহারিয়ার, শতাব্দি টুকটুকি, তাওহিদা তানহা, নওবা প্রমুখ।

ধারাবাহিকটির প্রতিটি পর্ব চ্যানেল আইতে প্রচারের পর পর চ্যানেল আই ইউটিউবে আপলোড করা হবে। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি শনি থেকে বুধবার রাত ৭টা ৫০ মিনিটে।

বিষয়:চ্যানেল আই রকি খান লাভলু সফল খান সালাহউদ্দিন লাভলু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…