চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন একবছর পরে ঢাকার কেরানীগঞ্জে উদ্ধার

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:৩২ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

কলকাতার বেনিয়াপুকুরের পার্কসার্কাস থেকে এক বছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

আজ রোববার শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে আইফোন-১৩ মোবাইল সেটটি উদ্ধার করা করা হয়। এদিকে আইফোনটির মালিক ভারতীয় নাগরিক কলকাতার বাসিন্দা মৌটুসী গাঙ্গুলি মোবাইল উদ্ধারের বিষয়টি জানতে পেরে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজত কুমার সাহা ভারতীয় নাগরিকের মোবাইলটি উদ্ধারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন: এ ব্যাপারে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

জানা যায়, গত বছর ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্কসার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলির ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এক পর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌসুমি গাঙ্গুলিকে জানায় ফোন আর কলকাতায় নেই। ফোন বাংলাদেশে পাচার হয়ে গেছে। এখন আর তাদের কিছুই করার নেই। হারানো ফোনটির আশা ছেড়ে দেওয়া মৌটুসী শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসআই মিল্টন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। মৌটুসী জানতে পারেন এসআই মিল্টন দেশের নাগরিকদের অনেক হারানো ফোন উদ্ধার করে দিয়ে থাকেন। দীর্ঘ এক বছর পর সেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাস।

রোববার বিকেলে উদ্ধার আইফোনটির বিষয়ে জানতে চাইলে মিলটন কুমার দেব দাস চ্যানেল আই অনলাইনকে বলেন: ভুক্তভোগী মৌসুমি গাঙ্গুলিকে ফোনটির ব্যাপারে আমি নিয়মিত আপডেট দিতাম। এক পর্যায়ে সম্ভবত মৌটুসী গাঙ্গুলিও ফোনটির আশা ছেড়ে দিয়েছিল কিন্তু আমি হাল ছাড়ি নাই। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তার ফোনটির সন্ধান পাই। এবং সকালে কেরানীগঞ্জ থেকে ফোনটি উদ্ধার করি। যিনি ফোনটি দেশে ব্যবহার করছিলেন তিনি একজন মোবাইলের দোকানদার। মাত্র ১৭ হাজার টাকায় ফোনটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিল ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেন।

উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাস

এসআই মিলটন বলেন, আমার মাথায় ছিল ভারত থেকে মোবাইল ফোন বাংলাদেশে পাচার হয়ে এসেছে আর বাংলাদেশ পুলিশ যদি এটি উদ্ধার করে দিতে পারলে ভারতের কাছে বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধি পাবে।

Reneta

ছিনতাই হওয়া ফোনের সন্ধান মেলার খবর পাওয়ার পর আবেগে উচ্ছ্বাসে মৌটুসী গাঙ্গুলি উদ্বেলিত। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি বিশ্বাস করতে পারি নাই এক বছর পর আমার ছিনতাই হওয়া ফোনটি বাংলাদেশে উদ্ধার হবে। আমি বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা জানাই।

ফোন উদ্ধারে কীভাবে বাংলাদেশ পুলিশের সহযোগিতা চাইলেন এমন প্রশ্নে তিনি বলেন: যখন কলকাতা পুলিশ জানাল ফোনটি বাংলাদেশে পাচার হয়ে গেছে। তখন আমি আশাত হই। কিন্তু ইউটিউবে এসআই মিলটনের সাক্ষাৎকার দেখি তিনি অনেকের ফোন উদ্ধার করে দিয়েছেন। পরে তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে সব ঘটনা জানাই। তিনি শুরু থেকে এখন অবদি আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন।

মৌটুসী গাঙ্গুলি জানান, ফোনটি তার মেয়ের কাছ থেকে ছিনতাই হয়। মেয়ের লেখাপড়ার বিভিন্ন প্রয়োজনীয় নোটসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি ফোনটিতে ছিল।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন: এমন অর্জন সত্যিই প্রশংসনীয়। আমরা সব সময় আমাদের অধীনস্ত কর্মকর্তাদের এমনটাই প্রশিক্ষণ দেই যার মূলমন্ত্র নাগরিকদের সেবা প্রদান করা। সেখানে দেশ, স্থান, কালের প্রয়োজন হয় না। আমাদের কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশ রয়েছে নাগরিকদের সেবা প্রদানে কখনোই গাফিলতি দেওয়া যাবে না।

জানা যায়, মৌটুসী গাঙ্গুলির ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তার কাছে হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইফোন-১৩এসআই মিলটন কুমার দেব দাসকলকাতাকেরানীগঞ্জে উদ্ধারমৌটুসী গাঙ্গুলিশাহজাহানপুর থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড চালু করবে সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টুয়েন্টি

এপ্রিল ২৭, ২০২৬

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

এখন আমি কাকে নিয়ে থাকব: নিহত কাস্টমস কমকর্তার স্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT