আন্তর্জাতিক

৯৮টি নির্বাচনে হেরে এখন সেঞ্চুরি মিশনে হাসনুরাম

বয়স্ক ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বয়স্ক ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন, চারপাশে অন্যান্য ভোটার ও নিরাপত্তা কর্মী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৮টি নির্বাচনে হারের পরও দমে যাননি ৭৯ বছর বয়সী ভারতীয় নাগরিক হাসনুরাম আম্বেদকারি। ১০০টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটাই যেন প্রধান লক্ষ্য তার।

এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা আম্বেদকারি ১৯৮৫ সালে তার রাজনৈতিক যাত্রা শুরু করে এই পর্যন্ত ৯৮টি নির্বাচনে লড়েছেন। এবার ১০০টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য পূরণ করতে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

হাসনুরাম আম্বেদকারি, ‘ধরতি পাক’ নামেও পরিচিত তিনি ভারতের আগ্রার একজন দিনমজুর। ১৯৮৫ সাল থেকে তিনি ভারতের পঞ্চায়েত, বিধানসভা, আইন পরিষদ এবং লোকসভা নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে সক্রিয়ভাবে জড়িত। এমনকি তিনি দেশটির রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।

তিনি জানিয়েছেন, নির্বাচনে লড়াই করাটা তার জীবনের শখ। সেই শখ পূরণ করতে একবার ভারতের সমাজ পার্টির প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু টিকিট পাননি। এরপর থেকে গত ৪ দশক ধরে মূলস্রোতের কোন রাজনৈতিক দলের পরোয়া না করে নির্দল হিসেবেই লড়ছেন।

হাসনুরামের বিচিত্র শখ নির্বাচনে লড়াই করা। তবে জেতার আশায় নয়, নেশায়। হাসনুরাম জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই তার ১০০তম বার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পূর্ণ হচ্ছে। এরপর ভবিষ্যতে আর কোন নির্বাচনে লড়বেন না তিনি।

বিষয়:উত্তরপ্রদেশ নির্বাচন ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…