চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লস অ্যাঞ্জেলেসে দাবানল: ডাকাতির সময় ফায়ার সার্ভিস সদস্যের পোশাক পরিহিত ব্যক্তি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A

কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। এরই মাঝে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে আক্রমণ চালাচ্ছে ডাকাত দল। এবার মালিবু এলাকায় ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ফায়ার সার্ভিস সদস্যের পোশাক পরিহিত এক ব্যক্তি।

সোমবার (১৩ জানুয়ারি) ফক্স নিউজের প্রতিবেদন সূত্রে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগের শেরিফ রবার্ট লুনা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

রবার্ট লুনা বলেন, ডাকাতটির পোশাক দেখে তিনি প্রায় বোকা হয়ে গিয়েছিলেন। কারণ তিনি আগুন নেভানো কাজে সহযোগী এমন সদস্য অর্থ্যাৎ ফায়ার সার্ভিস সদস্যের পোশাক পরিধান করেছিলেন।

তিনি বলেন, আমি যখন মালিবু এলাকায় ছিলাম তখন একজন ভদ্রলোককে দেখলাম যিনি দেখতে একজন ফায়ার সার্ভিসের কর্মীর মতো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে ঠিক আছে কিনা কারণ সে বসে ছিল। আমি বুঝতে পারিনি যে আমরা তাকে হাতকড়া পরিয়ে রেখেছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আমরা তাকে এলএপিডিতে হস্তান্তর করছি, কারণ তিনি ফায়ার সার্ভিসের পোশাক পরেছিল। তিনি একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। তাই এই বিষয়গুলো আমাদের ফ্রন্ট লাইন ডেপুটি এবং পুলিশ অফিসাররা মোকাবেলা করছে।

লুনার মতে, লস অ্যাঞ্জেলেস এলাকায় দাবানলের ঘটনায় প্রায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে শহরে কারফিউ লঙ্ঘনের জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগের রাতে আরও তিনজনকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাবানললস অ্যাঞ্জেলেসে দাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT