লস অ্যাঞ্জেলেসে পুরোনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আবারও আগুন জ্বলে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তীব্র বাতাসের কারণে এমনটি হতে পারে বলে ধারনা করছেন তারা।
আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার একটি প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আবারও আগুন জ্বলে ওঠার যে আশঙ্কা করা হচ্ছে তা মোকাবেলায় জরুরী প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র।
গত মঙ্গলবার আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পরা ছয়টি দাবানলের মধ্যে এখনও সক্রিয় রয়েছে তিনটি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালিসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি।
ভয়াবহ প্যালিসেইডস দাবানল মাত্র ১৩ শতাংশ এবং এটন দাবানল নিয়ন্ত্রণে এসেছে ২৭ শতাংশ। দাবানলে অন্তত ২৪ জন মারা গেছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ২৩ জন।
চলমান দাবানলে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। দাবানলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।








