চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লস অ্যাঞ্জেলেসে জিততে এসেছি: সন

মেজর লিগে দলবদলের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
সন লস অ্যাঞ্জেলেসে জিততে এসেছি, চারজন ব্যক্তি একটি কালো জার্সি দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার এখন সন হিউং-মিন। লন্ডন ছেড়ে সাউথ কোরিয়ান কিংবদন্তি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। টটেনহ্যাম হটস্পারের হয়ে ১০ মৌসুম কাটিয়ে নাম লিখিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে। তাকে নিতে ক্লাবটিকে গুণতে হয়েছে ২২ মিলিয়ন ইউরো। বুধবার সনকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেয়া হয়েছে। সন বলেছেন, ‘এখানে আমি জিততে এসেছি।’

মেজর লিগে আগে সর্বোচ্চ অর্থ ঢেলে আইভোরি কোস্টের ফরোয়ার্ড ইমানুয়েল ল্যাট ল্যাথকে এনেছিল আটলান্টা ইউনাইটেড এফসি। ২৬ বর্ষী ল্যাথকে গত শীতকালীন দলবদলে ২১.৫ মিলিয়ন ইউরো খরচ করে ইংলিশ দ্বিতীয় সারির দল মিডলসব্রো থেকে নিয়ে এসেছিল ক্লাবটি। ল্যাথের দলবদলের রেকর্ড ভাঙলেন সন।

চ্যম্পিয়ন্স লিগ না জিতলেও টটেনহ্যামের হয়ে ইউরোপা লিগ জয়ের স্বাদ পেয়েছেন সন। ইউরোপের বাইরে নতুন চ্যালেঞ্জ নিতে ৩৩ বর্ষী তারকা ২০২৭ সাল পর্যন্ত চুক্তি সেরেছেন লস অ্যাঞ্জেলেস। আগে কোন ফুটবলারকে এতো বেশি খরচে আনেনি ক্লাবটি। ৭ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন সন।

Banglabid

নতুন ঠিকানায় এসে সন বলেছেন, ‘ইউরোপে আমার সমৃদ্ধ ক্যারিয়ার ছিল, সেজন্যই এখানে এসেছি ব্যাপারটি এমন নয়। নতুন চ্যালেঞ্জ হিসেবে নিতে ও নিজের সেরাটা দিতে এখানে এসেছি, এখানে জিততে এসেছি। ভালো পারফর্মের সাথে সমর্থকদের সেরা ফুটবল উপহার দিতে চাই।’

জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে উত্তর লন্ডনের ক্লাবটিতে এসে ৪৫৪ ম্যাচ খেলে গেলেন সন। গোল করেছেন ১৭৯টি, গোল করিয়েছেন ১০১টি। ২০২৪-২৫ মৌসুমে সনের অধিনায়কত্বে ১৭ বছর পর ইউরোপিয়ান কোন মেজর শিরোপা জিতেছিল টটেনহ্যাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহ্যাম. লস অ্যাঞ্জেলেসলিড স্পোর্টসসন হিউং মিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়াল পাকিস্তান

পরবর্তী

মার্কিন শুল্ক যুদ্ধে জয়-পরাজয়ের বাস্তবতায় কোথায় বাংলাদেশ?

পরবর্তী
বিশ্ব বাণিজ্য ও মার্কিন শুল্ক যুদ্ধের প্রভাব বোঝাতে দুটি হাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন শুল্ক যুদ্ধে জয়-পরাজয়ের বাস্তবতায় কোথায় বাংলাদেশ?

টিএসসিতে রাজাকারের ছবি প্রদর্শনের প্রতিবাদে বিভিন্ন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসিতে রাজাকারের ছবি প্রদর্শনের প্রতিবাদে বিবৃতি

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT