বিনোদন

আমেরিকায় লড়বে বাংলাদেশের ‘লোক’

বাংলাদেশি অভিনেত্রী শুটিং সেটে ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে বাংলাদেশি অভিনেত্রী, ক্যামেরা ও প্রোডাকশন টিমের সাথে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শর্টফিল্ম ‘লোক’ লড়বে আমেরিকার ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভ্যালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ। পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশকিছু শর্টফিল্ম বানালেও কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম যাচ্ছে তার নির্মাণ।

তিনি বলেন, ‘লোক’ মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মটি তুলে ধরতে। চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে।

তিনি আরও যোগ করেন, ‘যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।’

‘লোক’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, ‘লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ যে তিনি এমন একটা চরিত্রে জন্য আমাকে ভেবেছেন। কাজটা করার সময় চিন্তা করিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের তেমন গর্বেরও বটে।’

বাংলাদেশি সিনেমা 'আনমুক্ত' এর পোস্টার, কালো-সাদা ছবি, মুখের এক অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ লোক-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকত সহ অনেকে।

ফ্যান্টাসটিক ফিল্ম ফ্যাস্টিভ্যাল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বেশ জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব। বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমা-র জন্য। আগামী ১৮ সেপ্টেম্বর-২৫ সেপ্টেম্বর পর্যন্ত বসতে এই ফেস্টের ২০তম আসর।

২০০৫ সাল থেকে প্রতি বছর অস্টিন, টেক্সাস-এ অনুষ্ঠিত হয়ে আসছে। যেখানে প্রথমবার দেখানো হয়েছে স্মাইল, জন উইক, জম্বিল্যান্ড এবং দেয়ার উইল বি ব্লাড-এর মতো ছবি।

বিষয়:আমেরিকা শর্টফিল্ম সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…