চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে তালা মেরে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মসজিদে আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র ও ক্ষতিগ্রস্ত দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

গতকাল ১৬ মে বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। এতে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন আটকা পড়েন। ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন।

স্থানীয়রা জানান, হামলার পর মসজিদে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। আশেপাশের মানুষজন ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন।

Banglabid

সময়মতো ফায়ার সার্ভিসে কল করা হয়নি অভিযোগ করে কানো ফায়ার সার্ভিস জানায়, আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল।

স্থানীয় পুলিশ জানায়, তারা এই ঘটনায় ৩৮ বছর বয়সী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছেন ওই সন্দেহভাজন ব্যক্তি। তার দাবি, সে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে আমাদের কাছে আছে এবং দরকারী তথ্য দিচ্ছে। শিশুসহ আহতদের মধ্যে আরও অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডআগুনমসজিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রায় বিনা ফি তে চিকিৎসা সেবা, রোগ নির্ণয়ের খরচও অনেক কম

পরবর্তী

২০২৭ সালে ব্রাজিলে হবে একটি ফুটবল বিশ্বকাপ

পরবর্তী
একজন ব্যক্তি ব্রাজিলের পতাকাসহ বোর্ড ধরে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৭ সালে ব্রাজিলে হবে একটি ফুটবল বিশ্বকাপ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪৪ বছর

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT