ফুটবল

গোল্ডেন বুট ও প্লে মেকারের পুরস্কার জিতলেন সালাহ

সালাহ চ্যাম্পিয়নশিপ ট্রফি ও গোল্ডেন বুট নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল ফুটবলার সালাহ চ্যাম্পিয়নশিপ ট্রফি ও গোল্ডেন বুট নিয়ে উল্লসিত, মাঠে পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ প্রিমিয়ার লিগে এমৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। ইপিএলে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন ৩২ বর্ষী তারকা। সোমবার দিবাগত রাতে তার হতে পুরস্কার তুলে দেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করেছেন সালাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের আলেক্সান্ডার ইসাক। সুইডেনের তারকা ইসাক গোল করেছেন ২৩টি। তিনে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। ইসাকের চেয়ে একটি কম, ২২ গোল করেছেন তিনি।

সালাহ শুধু গোল্ডেন বুট নয়, সর্বোচ্চ অ্যাসিস্টও করেছেন। ২০২৪-২৫ মৌসুমের প্লে মেকারের পুরস্কারও উঠেছে মিশরীয় তারকার হাতে।

বিষয়:ইপিএল মোহামেদ সালাহ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…