চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা কিছু সঙ্গী করে লিভারপুল ছাড়লেন সালাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লিভারপুলের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টানলেন মোহাম্মেদ সালাহ। অ্যানফিল্ডে আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে হাজারো দর্শকের সামনে বিদায় নিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। ক্লাব ছাড়ার আগে গড়েছেন ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়, করেছেন অসংখ্য গোল এবং অ্যাসিস্ট, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ শিরোপা।

রোববার রাতে অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ৭৩ মিনিটে তাদের হয়ে শেষমুহূর্ত কাটিয়ে মাঠ ছাড়েন সালাহ। সেসময় তাকে বদলি করে মাঠে নামানো হয় জেরেমি ফ্রিম্পংকে। মাঠ ছেড়ে ডাগআউটে ফেরার সময় দুদলের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন। স্টিভেন জেরার্ড, ইয়ান রাশ, রজার হান্ট কিংবা গর্ডন হজসনের মতো লিভারপুলে অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকবেন সালাহ।

লিভারপুলে ৪৪২ ম্যাচে সালাহ গোল করেছেন ২৫৭টি। এ সংখ্যা তাকে অলরেডদের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রেখেছে তৃতীয় স্থানে। তার উপর আছেন হান্ট। আর ৩৪৬ গোল করে শীর্ষে আছেন রাশ। ১২৩টি অ্যাসিস্ট করে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চের তালিকায় সালাহ পাঁচে।

লিভারপুল ইতিহাসে ২০টি ইংলিশ প্রথম সারির শিরোপা জিতেছে, যার মধ্যে প্রিমিয়ার লিগ জিতেছে দুবার। ১৯৯০ সালে প্রথম স্তরের লিগ জেতার ৩০ বছর পর প্রথম প্রিমিয়ার লিগে স্বাদ পায় লিভারপুল। সেই দলের অন্যতম ছিলেন সালাহ।

লিভারপুলে সালাহ জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ। ঝুলিতে আছে একটি ক্লাব বিশ্বকাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একটি কমিউনিটি শিল্ড শিরোপা। তিনি ২০১৭/১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালে ব্যালন ডি’অরে চতুর্থ স্থান অর্জন করেছিলেন তিনি।

Reneta

সবশেষ মৌসুম সালাহর জন্য বেশি ভালো যায়নি। ক্লাবের অভ্যন্তরীণ দণ্ডে জড়িয়ে গিয়েছিলেন। তিনি মনে করতেন ক্লাবের কেউ একজন তাকে আর দলে চাইছেন না। শেষ মৌসুমে তিনি সবমিলিয়ে ১২ ম্যাচ খেলে গোল করেছেন ৭টি এবং অ্যাসিস্টও ৭টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগমিশরমোহাম্মেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা

পরবর্তী

ধর্মেন্দ্রর ‘পদ্মবিভূষণ’ পুরস্কার গ্রহণ করে যা বললেন হেমা

পরবর্তী

ধর্মেন্দ্রর ‘পদ্মবিভূষণ’ পুরস্কার গ্রহণ করে যা বললেন হেমা

পর্দা উঠল সাফের, ইতিহাস গড়ার চোখ বাংলাদেশের

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT