চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের লিভারপুলকে বাঁচালেন নুনেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে গোল হজম করে লিভারপুল। এরপর অধিনায়ক ভার্জিল ফন ডাইকের লাল কার্ড দলের জন্য আরও বড় ধাক্কা হয়ে আসে। ১০ জনের দল নিয়ে হারের চোখ রাঙানিতে পড়ে ইয়ূর্গেন ক্লপের দল। শেষদিকে হঠাৎ গা ঝাড়া দিয়ে ওঠে অলরেড বাহিনী। ডারউইন নুনেজের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে নিউক্যাসল এগিয়ে ছিল। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচের চিত্র পাল্টে দেন নুনেজ।

রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে লিভারপুল। আর ৩ পয়েন্টে আটকে থেকে নিউক্যাসল নেমে গেছে ১৩ নম্বরে। তিন খেলার সবকটিতে জিতে শীর্ষে ম্যানচেস্টার সিটি। অলরেডদের সমান ৭ পয়েন্ট পেলেও গোলপার্থক্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দুই ও টটেনহ্যাম হটস্পার তিনে আছে।

২৫ মিনিটে নিজেদের ভুলে লিভারপুল পিছিয়ে পড়ে। মাঝমাঠে মোহাম্মেদ সালাহর ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এরপর বল নিয়ে বক্সে ঢুকে অ্যালিসন বেকারকে বোকা বানিয়ে জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড অ্যান্টনি গর্ডন।

গোল হজমের তিন মিনিট পর অলরেডরা সবচেয়ে বড় ধাক্কা খায়। বল নিয়ে এগিয়ে যাওয়া আলেকজান্ডার ইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ফন ডাইক।

৭৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে মাঠে নামেন নুনেজ। চার মিনিট পর দলকে সমতায় ফেরান উরুগুইয়ান ফরোয়ার্ড। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সালাহর বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে জয়সূচক গোলটি করেন ২৪ বর্ষী তারকা।

Reneta

নুনেজের শেষদিকের নৈপুণ্যে ইপিএলে টানা দ্বিতীয় জয় পেল অ্যানফিল্ডের দলটি। লিগে নিউক্যাসলর বিপক্ষে এ নিয়ে টানা ৫ জয় পেল ক্লপের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলক্লপনিউক্যাসেল ইউনাইটেডনুনেজলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT