চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১৮ মিনিটে ফন ডাইক ঝলক, কারাবাও কাপ লিভারপুলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপার মঞ্চে সমানে সমান লড়েছিল দুই দল। নির্ধারিত সময় পেরিয়ে খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। শ্বাস রুদ্ধকর লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে লিভারপুল। ভার্জিল ফন ডাইকের দুর্দান্ত গোলে চেলসিকে কাঁদিয়ে কারাবাও কাপের শিরোপা জিতেছে লিভারপুল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল মহারণে ব্লুজদের ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ২১ বছর পর কারাবাও কাপের শিরোপা ঘরে তুলেছে তারা। সেইসঙ্গে রেকর্ড ৮ম বার চ্যাম্পিয়ন হল জায়ান্ট ক্লাবটি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল দু’দল। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। ৩১ মিনিটে চেলসিকে লিড এনে দেন রাহিম স্ট্রালিং। তবে নিকোলাস জ্যাকসন অফসাইডের ফাঁদে পড়ায় গোল বঞ্চিত হয় চেলসি। পরে আর কোনো দলই পারেনি কারো রক্ষণভেদ করতে। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দু’দল।

বিরতির পরও লড়াই চলেছিল সমানে-সমান। ৬২ মিনিটে অবশ্য জালের দেখা পেয়েছিল লিভারপুল। দুর্দান্ত হেডারে চেলসির রক্ষণভেদ করেন ফন ডাইক। তবে অফসাইডের ফাঁদে পড়েন ওয়াতারু এন্দো। ফলে গোলবঞ্চিত হয় লিভারপুল। নির্ধারিত সময়ও শেষ হয় গোল শূন্যসমতায়।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও জালের দেখা পেতে ব্যর্থ হয় দুদল। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে কাঙ্খিত গোল এনে দেন ডাইক। ১১৮ মিনিটে কস্তাসের নেয়া কর্নার কিক থেকে হেডারে চেলসি রক্ষণকে পরাস্ত করেন ডাচ তারকা ফুটবলার। পরে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাবাও কাপচেলসিডাইকলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT