চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলের মালিকানা কিনতে চলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অলরেডদের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার কেনার একটি চুক্তির বেশ কাছাকাছি তিনি। ক্লাবটির নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) চলতি সপ্তাহে চুক্তির ঘোষণা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এ কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছেন ইস্পাত বিলিয়নিয়ার লক্ষ্মী মিত্তালের জামাতা অমিত ভাটিয়া এবং ফেসবুকের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন।

এসব তথ্য প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস। জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে একটি ঘোষণা প্রত্যাশিত করা হবে, যদিও তারা সতর্ক করে দিয়েছে যে এটি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তাদের নেতৃত্বে থাকা অমিত ভাটিয়া চ্যাম্পিয়নশিপ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সেরও শেয়ারহোল্ডার। চুক্তিটি সম্পন্ন হলে, বিশ্বের তিনজন সবচেয়ে ধনী ব্যক্তি ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল লিভারপুলের সহ-মালিক হবেন।

ফোর্বসের অনুমান অনুযায়ী, শুধুমাত্র বেজোসের সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারের বেশি, অন্যদিকে স্যাভেরিনের সম্পদের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারের বেশি। স্কাইয়ের প্রতিবেদন, লিভারপুলে তাদের বিনিয়োগে ক্লাবটির মূল্য ৬ বিলিয়ন ডলার নির্ধারণ করবে, যা ইতিহাসে অন্যতম ধনী চুক্তিতে পরিণত হবে।

Banglabid

যদিও বেজোস এরআগে ফুটবলের কোন চুক্তির সাথে যুক্ত হননি। যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়, সেসময় ২০২২ সালের নিলামে চেলসিকে কেনার প্রস্তাব উঠেছিল। তখন স্যাভেরিন নিলামে একটি ক্রেতা কনসোর্টিয়ামের অংশ ছিলেন। পরে তাদের চুক্তি ব্যর্থ হয়।

এদিকে লিভারপুলের চুক্তিটি আগের ধারণার চেয়ে কিছুটা বড় হবে বলে আশা করা হচ্ছে। যেখানে সম্ভবত ৩০ শতাংশের বেশি অংশীদারিত্ব থাকবে। যদি এর মূল্যায়ন ৬ বিলিয়ন ডলারে সম্পন্ন হয়, তাহলে চুক্তিটি ক্লাবের মালিকানায় থাকা এফএসজির ১৬ বছরের বিশাল আর্থিক সাফল্যকে আরও শক্তিশালী করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনজেফ বেজোসলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT