চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন জানালেন বাড়িতে হামলার খবরের ‘কোন সত্যতা নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের ছবি, ক্রিকেট ম্যাচে ফোকাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতার পালাবদল হয়েছে বাংলাদেশে। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের কার্যালয়-বাসভবন আক্রান্ত হয়। নড়াইলে জাতীয় সংসদের সাবেক হুইপ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িতে দেয়া হয় আগুন। মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির কাছের কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে লিটন কুমার দাসের। যা সত্য নয়, জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিছু অ্যাকাউন্ট থেকে লিটনের নামে মাশরাফীর বাড়ি পোড়ার ছবি ও ভিডিও ভাইরাল করা হয়। যা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। লিটন মুখ খুলে সে সম্পর্কেই পরিষ্কার করলেন।

২৯ বর্ষী লিটন ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

Banglabid

‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিসিবিমাশরাফীলিটন দাসলিড স্পোর্টসশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬

স্বামীর প্রতি চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT