ক্রিকেট

লিটন বাদ, শেষ ওয়ানডের দলে অনিক

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তিনি মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওপেনার লিটন কুমার দাস ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন  উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু  এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন,  ‘সিরিজটি এখন সমতায়  ঝুলছে। আমরা বিশ্বাস করি  জাকের আলীর অন্তর্ভুক্তি দলকে মিডল অর্ডারে আরও বিকল্প এবং শক্তি প্রদান করবে।’

‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আমরা এই পরিবর্তন বেছে নিয়েছি। স্কোয়াডে আরও দুইজন সক্ষম ওপেনারের উপস্থিতির কথা মাথায় রেখে।’

জাকের আলী অনিক তার আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি দারুণ  সূচনা পেয়েছেন। বাংলাদেশের হয়ে ছয় টি-টুয়েন্টি ম্যাচে তার গড় ৫৫। তিনি ৮৪টি লিস্ট এ ম্যাচে দুই হাজার রান করেছেন, যেখানে তার গড়, ৩৫।

অপরদিকে, প্রথম দুই ওয়ানডেতে রানের খাতাই খুলতে পারেননি লিটন। টানা ফর্মহীনতার কারণে এবার তিনি স্কোয়াড থেকেই ছিটকে গেলেন।

বাংলাদেশের জন্য তৃতীয় ওয়ানডের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক।

বিষয়:অনিক বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ বিসিবি লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…