চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসময়ে ফিনালিস্সিমা, ক্ষোভ বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন কোচ ডিয়েগো ম্যারাডোনা, বিশ্বজয়ী ফুটবল তারকা ও কোচ।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল স্কালোনি

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরোজয়ী স্পেনের মধ্যে ফিনালিস্সিমা ফাইনাল দীর্ঘদিন ধরে প্রত্যাশার আসন পেতে বসে আছে। ম্যাচটির দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। যা নিয়ে বিশ্বজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন।

কোপা এবং ইউরো ২০২৪ শিরোপা জয়ের পর আর্জেন্টিনা এবং স্পেন ফিনালিস্সিমার আসছে সংস্করণের ফাইনালের জন্য অপেক্ষায়। কনমেবল এবং উয়েফার সূচিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং ২০২৫ সালের জুন-জুলাইতে ফিফা ক্লাব বিশ্বকাপ ছিল। পরিস্থিতি এমন আসছে বিশ্বকাপের ঠিক আগের কোন সময়ে ইউরোজয়ীদের বিপক্ষে নামতে হবে মেসিদের, খুব কম সময়ের মধ্যে অনেক খেলা সূচিতে আলবিসেলেস্তেদের। কম সময়ে এতো তড়িঘড়ি করে আয়োজনের পরিকল্পনায় স্প্যানিশদের সমালোচনা করেছেন ৪৭ বর্ষী আর্জেন্টাইন বিশ্বজয়ী কোচ।

স্কালোনি বলেছেন, ‘আমি খেলাটা পছন্দ করছি না। যদি আমার কাছে জানতে চান এ বিষয়ে, না করে দিতাম ম্যাচটি। কারণ আমার মনে হয় আগে খেলার জন্য যথেষ্ট সময় ছিল। স্পেন এটা করতে পারেনি, কারণ তাদের কাছে নেশনস লিগ ছিল, যা তারা নিজেরাই আবিষ্কার করেছে। আমাদের সাউথ আমেরিকানদের জন্য এটি ক্ষতিকর, কারণ এটি আমাদের ইউরোপীয় দলগুলোর বিপক্ষে প্রতিযোগিতা করতে বাধা দেয়। আমরা তো খেলতে পারিনি। আবার আমরা যখন খেলতে পারি, তারা তখন পারবে না, কারণ তারা এখন বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে।’

Banglabid

‘বিশ্বকাপের দুমাস আগে এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, সত্যি বলতে ভাবিনি যে এটা হবে। দেখা যাক এটা খেলা হয় কিনা। কারণ নিশ্চিতভাবে স্পেন তাদের বাছাইপর্বের গ্রুপে প্রথমস্থান অর্জন করবে এবং মার্চে ফিনালিস্সিমা খেলতে পারবে। কিন্তু সবকিছুই খুবই অনিশ্চিত। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। দেখা যাক এটা নিশ্চিত হয় কিনা।’

২০২৬ আসরের জন্য বিশ্বচ্যাম্পিয়নরা কোয়ালিফাই করেছে। আর্জেন্টিনা সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে খেলা দিয়ে কনমেবল অঞ্চলের বাছাইপর্ব শেষ করবে। এরপর আলবিসেলেস্তেরা অক্টোবরে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবে। নভেম্বরে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিনালিস্সিমালিওনেল স্কালোনিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT