চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজের ফেরার দিনে চেনারূপেই মেসি, গোল করলেন-করালেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেজর লিগ সকারে নিউইয়র্ক এফসির বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর গোল করেছেন লুইস সুয়ারেজও। মঙ্গলবার ভোরে সিটি ফিল্ডে ৪-০ ব্যবধানে জয় তুলেছে মিয়ামি।

প্রথমার্ধের শুরুতে নিউইয়র্কের জালে বল পাঠাতে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। মেসির ফ্রি কিক থেকে নেয়া জোড়াল শট ফিরিয়ে দেন নিউইয়র্ক গোলরক্ষক। ৪২ মিনিটে মেসির পাসে নিউইয়র্কের জালে প্রথম বল পাঠান বাল্টাসার রদ্রিগুয়েজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিয়ামি।

মেসির পা থেকে প্রথম গোলটি আসে ৭৪ মিনিটে। আন্দ্রেস পেরিয়ার লং পাসে ফ্লিক শটে নিউইয়র্কের জালে প্রথম বল জড়ান মেসি। ম্যাচের ৮১ মিনিটে ডি পলকে ডি বক্সের মধ্যে ট্যাকল করে বসেন নিউইয়র্ক ডিফেন্ডার। মিয়ামি পায় পেনাল্টি। স্পট কিক থেকে সুয়ারেজ গোল করেন। ৩-০তে এগিয়ে যায় মিয়ামি।

অনেকটা একা দৌড়ে ৮৬ মিনিটে মেসি নিউইয়র্কের জালে আবারও বল পাঠান। ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ হাভিয়ের মাশ্চেরানোর দল।

নিউইয়র্কের গোলপোস্টে ১১টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় মিয়ামি। ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়া মিয়ামির পোস্টে ৯টি শট নিয়ে গোলের দেখা পায়নি নিউইয়র্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিনিউইয়র্ক এফসিমেজর লিগ সকারলিওনেল মেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT