চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম শুরু হতেই বরখাস্তের আলোচনায় লেভারকুসেন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বিরক্ত ও চিন্তিত লেভারকুসেন কোচ মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এরিক টেন হাগ

বুন্দেসলিগায় চলতি মৌসুমে এখনও কোনো জয়ের দেখা পায়নি লেভারকুসেন। দুই ম্যাচের একটিতে ড্র এবং একটিতে হেরেছে এরিক টেন হাগের দল। তাতে শঙ্কায় পড়েছে কোচ টেন হাগের ভবিষ্যৎ।

মৌসুম শুরুর পর থেকেই ক্লাবের অভ্যন্তরীণ সমোলোচনার মুখে টেন হাগ। এমনকি ক্লাবের প্রকাশ্য সমর্থনও পাননি তিনি। এবার আলোচনায়, ডাচ কোচকে বরখাস্ত করতে পারে জার্মান ক্লাবটি। খবর ইউরোপীয় গণমাধ্যমের।

বুন্দেসলিগায় প্রথম ম্যাচে হফেনহেইমের কাছে ২-১ গোলে হেরে মৌসুম শুরু হয় তাদের। দ্বিতীয় ম্যাচে ব্রেমেনের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে ছিল লেভারকুসেন। তবে শেষ দিকে ২ গোল দিয়ে সমতায় ফেরে ১০ জনের দলে পরিণত হওয়া ব্রেমেন।

জার্মান সংবাদমাধ্যমগুলো বলছে, দ্বিতীয় ম্যাচের আগেই ক্লাবের ভেতরে ডাচ কোচকে নিয়ে অনাস্থা তৈরি হয়েছিল। এখন পরিবেশ আরও সমালোচনামুখর। এমন সময়ে ক্লাবটির ক্রীড়া পরিচালক সিমন রলফেস এবং ক্লাব ব্যবস্থাপনার কেউই টেন হাগের প্রতি সমর্থন করছেন না।

গণমাধ্যমগুলো বলছে, বোর্ডের এই নীরবতা টেন হাগের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। রলফেস ও পরিচালকদের পক্ষ থেকে কোনো আস্থার কথা না আসায় ড্রেসিংরুমে তার কর্তৃত্বও ভঙ্গুর হয়ে উঠছে। যদি ক্লাব ভেবে থাকে যে কোচ বাছাইয়ে তারা ভুল করেছে, তাহলে দ্রুত এরিককে বরখাস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রেমেন ম্যাচের আগে থেকেই রলফেস টেন হাগকে সমর্থন করা থেকে বিরত ছিলেন। ম্যাচশেষে কর্মকর্তারাও তার ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি। শুধু জানিয়েছেন, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর পরিস্থিতি নতুন করে দেখা হবে। সোমবার গ্রীষ্মকালীন দলবদল শেষ হলে লেভারকুসেন কর্তৃপক্ষ টেন হাগের অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরিক টেন হাগজার্মানবুন্দেসলিগাবেয়ার লেভারকুসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT