চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ এবং আগামীর প্রতিটি ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ।

জনগণকে আইন নিজে হাতে তুলে না নেওয়ার অনুরোধ করে মব ভায়োলেন্সকে উৎসাহিত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।

এসময় জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের মাধ্যমে জনগণকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান তারেক রহমান।

ট্যাগ: জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীতারেক রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালায়ালাম সিনেমার কিংবদন্তী প্রেম নাজিরের পুত্রের প্রয়াণ

পরবর্তী

৩৬ জুলাই উৎসবে আর্টসেল

পরবর্তী
আর্টসেল ব্যান্ডের চার সদস্যের ছবি, ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬ জুলাই উৎসবে আর্টসেল

নতুন ভবনে এনবিআর অফিসের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনেই ১০ হাজারের বেশি রিটার্ন দাখিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT