লন্ডনের হোটেলে গভীর রাতে জমিয়ে পার্টি করতে গিয়ে বিপাকে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। উচ্চ শব্দে পার্টি করে অন্যদের ঘুম হারাম করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ইউকে সান-এর প্রতিবেদনে বলা হয়েছে কথিত এক সাবেক প্রেমিকার সঙ্গে লন্ডনের চিলটার্ন ফায়ারহাউজ হোটেলে পার্টি করছিলেন ডিক্যাপ্রিও। পার্টিতে উচ্চ শব্দে বাজানো হচ্ছিল গান। এতে প্রতিবেশীদের এবং হোটেলের অন্য রুমের বাসিন্দাদের অসুবিধা হচ্ছিল। শব্দ সহ্য করতে না পেরে তারা হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে, ওই পার্টিতে আরও অনেক তারকা ছিলেন। পপ তারকা এলি গোল্ডিং এবং মডেল এমিলি রাতাজকোস্কিও ছিলেন সেখানে।
সূত্র জানিয়েছে, ডিক্যাপ্রিও-এর এই কথিত সাবেক প্রেমিকা হলেন ২৯ বছর বয়সী ব্রিটিশ উপস্থাপিকা ও আরজে মায়া জামা। ২০২০ সালে ভোগ-এর এক পার্টি থেকে তাদের পরিচয়। সূত্র: কইমই







